Main Menu

শাবিতে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৮ সমাপ্ত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট- ২০১৮’ সমাপ্ত হয়েছে।

দুই দিনব্যাপি চলা এই উৎসবের ২য় দিন শনিবার গ্রুপ আলোচনা, লার্নিং সেশন এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

শনিবার (২৮ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবি প্রেসক্লাবারের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এর সঞ্চালনায় সভাপতি আবদুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেন শাবি উপাচার্য অধ্যাপব ফরিদ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরি বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়া এবং ভবিষ্যৎ নেতৃত্ব অনিশ্চিত হওয়ার মূল কারণ হলো বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়া। ছাত্র সংসদ নির্বাচনই পারে সৎ, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বের ভবিষ্যত নেতা তৈরি করতে পারে। যে জাতি এবং যে ব্যক্তি স্বপ্ন দেখতে জানে না সে জাতি এবং সে ব্যক্তি কখনো সফল হতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন সুন্দর আগামীর বাংলাদেশের এজন্য আমাদের সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজকের ছাত্র, আজকের শিক্ষার্থী আগামী দিনে তাঁরাই আমাদের নীতিনির্ধারক। তাই যারা শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে সাংবাদিকতায় জড়িত, তাদের উচিত সাংবাদিকতার নীতি নৈতিকতা, সাহসিকতা এবং স্বাধীনভাবে সাংবাদিকতার সৃষ্টি করার নিয়োজিত থাকার প্রত্যয়। আর সেই প্রত্যয়ে দৃড় থেকে আগামীর বাংলাদেশকে গড়তে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে আর অসত্যের বিরুদ্ধে কলম ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে শাবি উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করেন। এসময় তিনি সকল প্রকার অপসংস্কৃতি থেকে বের হয়ে আশার জন্য আহবান করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের যৌক্তিক বিষয়গুলোকে তিনি কলমের মাধ্যমে তুলে ধরার দাবী জানান। এসময় শাবি উপাচার্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সমাধান ও পরামর্শমূলক প্রশ্নের উত্তর প্রদান করেন।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে তৈরি করা স্মরণিকা “কথন” এর মোড়ক উন্মোচন করেন।

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে শুরু হওয়া দুই দিনব্যাপি এই উৎসবে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক, বিভিন্ন পত্র-পত্রিকার দায়িত্বরত সাংবাদিক, শাবি প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও সারাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে আগত ২৭টি সংগঠনের প্রায় দুই শতাধিক ক্যাম্পাস সাংবাদিক উৎসবে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed