Main Menu

মৌলভীবাজার পৌরসভার ৯০ কোটি টাকার বাজেট ঘোষনা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ৯০ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৮শত ২৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৭শ ৬০ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ২শ ১৪ টাকা।

শনিবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে অনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও অনুষ্ঠানের সভাপতি মোঃ ফজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এসময় তিনি বলেন, বাজেটের উদ্যেশ্য হলো আয়-ব্যয়ের জবাবদিহিতা করা ও বাস্থবায়ন করা। কাজেই পৌর মেয়রকে সবাই মিলে সহযোগীতা করলেই সহজে এ বাজেট বাস্থবায়ন করা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, আমরা আশা করি এই বাজেটের মধ্য দিয়ে মৌলভীবাজার একটি পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ সাবেক পৌর চেয়ারম্যান ও মেয়রদের ধন্যবাদ জানিয়ে বলেন, অতিথে যারা পৌরসভার জন্য কাজ করে গেছেন তারা অনেকেই এখন আর জীবিত নেই। শুধু সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন মনে হয় জীবিত আছেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের বক্তব্যের জবাব দিতে তিনি আরো বলেন, কোদালী ছড়ায় নৌকা চলতে রমা দাশ দেখেছেন। ওখান দিয়ে যে নৌকা চলাচল করে তা ময়লা পরিস্কার করার জন্য।

পৌর মেয়র সমাপনী বক্তৃতায় বলেন, পৌরসভা এলাকায় রাস্থা-ঘাট আমরা বড় করেছি। অনেকই নিজেদের দেয়াল ভেঙ্গে দিয়েছে রাস্তা প্রসস্থ করার জন্য। তাদের ধন্যবাদ জানিয়ে তিনি এসব কল্যানকামী মানুষদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট তুলে দেবার ইঙ্গিত দেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধার পদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু রমাকান্ত দাশ গুপ্ত, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি,জেলা বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খান,৪নং ওয়ার্ড কাউন্সিলর মনবীর রায় মঞ্জু প্রমূখ। উপস্থিত ছিলেন-জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ অনেকেই।

Share





Related News

Comments are Closed