সিলেটে ধানের শীষের সমর্থনে যুবদলের ব্যতিক্রমী প্রচারনা
বৈমাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ব্যতিক্রমী এক প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই সম্বলিত গেঞ্জি পড়ে আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল করে।
শুক্রবার বিকেল ৫ টায় প্রচারনা মিছিলটি নগরীর কাজিটুলাস্থ মিতা কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে জেলরোড, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সাপ্লাই রোড প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকের পরিচালনায় প্রচারনা মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed