সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক পত্নী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সাংবাদিক পত্নী। শুক্রবার সকালে নগরীর পুলিশ লাইন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরীর স্ত্রী সায়রা বেগম একজন স্কুল শিক্ষিকা।
সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনের পোলিং এজেন্ট ট্রেনিংয়ে অংশ নিতে সকাল সাড়ে ৯টায় আম্বরখানা রাজারগলির বাসা থেকে বের হয়ে মদন মোহন কলেজে যাচ্ছিলেন।
পথিমধ্যে পুলিশ লাইন স্কুলের সামনে যাওয়া মাত্র দুজন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে । দূর্বৃত্তরা ছোরা তাক করে হত্যার ভয় দেখিয়ে সায়রা বেগমের গলায় থাকা স্বর্নের চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়।
ঘটনার পরই স্থানীয় জনতা রিক্সা চালককে আটক করেন। এ সময় রিক্সাচালক নিজাম মোবাইল ফোনে তাকে জিম্মি করে রাখা হয়েছে বলে পুলিশ কন্ট্রোল রুমে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিনতাইয়ে সম্পৃক্ততা সন্দেহে রিক্সাচালকসহ দুজনকে আটক করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed