Main Menu

গোয়াইনঘাটে বিএনপি নেতা বাবুল আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ও ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে থানার এসআই জুনেদ আহমেদ বড় নগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করেন। তিনি উপজেলার বড়নগর চা বাগান এলাকার মৃত হাজী আতাউর রহমানের ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, আটক এ বিএনপি নেতার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াও তার নামে থানায় একটি নিয়মিত মামলাও রয়েছে।

Share





Related News

Comments are Closed