কমলগঞ্জে কলেজ ছাত্রীর আত্নহনন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ ঈদগাহ টিলা গ্রামে শুক্রবার (২৭ জুলাই) বেলা দেড়টায় নিজ বসতঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে একাদশ শ্রেনির ছাত্রী পান্না আক্তার ওরফে রহিমা (১৭)। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
বড়চেগ ঈদগাহ টিলা গ্রাম সূত্রে জানা যায়, রিক্সা চালক ছালাই মিয়ার বড় মেয়ে পান্না আক্তার স্থানীয় সুজা মেমোরিয়াল কলেজে মানবিক বিভাগে এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। তাদের পারিবারিক কিছু কলহে গত বুধবার (২৫ জুলাই) ভাইয়ের সাথে পান্না আক্তারের ঝগড়া হয়েছিল। শুক্রবার বেলা দেড়টায় নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ঘটনার পর তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে তার দেহ নামিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঠিক কি কারণে এ ঘটনাটি ঘটেছে তার কোন কারণ জানা যায়নি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী শুক্রবার সন্ধ্যা ৬টায় কলেজ ছাত্রীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed