নৌকার সমর্থনে উপজেলা চেয়ারম্যানদের জনসভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক। সেই নৌকা কামরানের হাতে তুলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সিলেটবাসী আজ নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। প্রতিটি মানুষের মুখে মুখে শুধু নৌকার শ্লোগান, মানুষ এখন পরিবর্তনের ডাক দিয়েছে। নৌকা প্রতীকের বিজয় হলে সিলেটবাসীর সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
তিনি বৃহস্পতিবার রাতে সিসিক নির্বাচনে ১৪ দলের মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের নৌকার সমর্থনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগীয় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের পরিচালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব সাইফুল আলম শেখড়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিযুষ নন্দী।
আরো বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, সুনামনঞ্জ দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিছ আলী বীর প্রতিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আবুল কালাম, রাজনগর মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মো. আছকির খাঁন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, বাহুবল হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, ৬নং গোয়াইনঘাট ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, আব্দুস সামাদ আজাদ, আতিউর রহমান শামীম মেম্বার , সদর উপজেলা যুবলীগ নেতা মুবারক হোসেন, মক্তার হোসেন প্রমুখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed