নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত দেড় বছরের শিশু জিহানকে তিন দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সিলেটের শেরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় চারজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধনকুবরা এলাকার খলিল মিয়া, বরিশাল জেলার সদর থানার বিশারদ এলাকার সোহেল, শেরপুর সদর থানার জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সুমি বেগম।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, গত সোমবার বিকালে অপহরণকারী খলিলসহ তার সহযোগীরা শিশু জিহানকে রূপগঞ্জ থেকে অপহরণ করে। অপহরণের পর তারা জিহানের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে জিহানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। জিহানের বাবা জাকির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় এই ব্যাপারে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধার নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হবিগঞ্জ, সিলেট ও শেরপুরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার সকালে শেরপুর থেকে জিহানকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed