Main Menu

বহিরাগতদের সিলেট নগরী ছাড়ার নির্দেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন ৩০ জুলাই সোমবার। নির্বাচনকে সুষ্ঠু করতে বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২৭ জুলাই (শুক্রবার) মধ্যরাতের (১২টা) আগে নগরীতে যেসব বহিরাগত আছেন, তাদেরকে নগরী ত্যাগ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকে বহিরাগতদের নগরী ছাড়তে দেখা গেছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটক বা ভ্রমণপিয়াসীদের বুকিং বন্ধ রয়েছে।

শুক্রবার মধ্যরাতের (১২ টা) পর কোনো বহিরাগতকে নগরীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।
কর্মজীবী ও নিয়িমত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে থাকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতেই পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে অনিয়ম রোধের পাশাপাশি আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে রাখতে সহজ হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তিনি জানান, নগরীর বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিদেরকে শুক্রবার রাতেই সিলেট ছেড়ে চলে যেতে হবে।

Share





Related News

Comments are Closed