ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত বেড়ে ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ের পিঁড়িতে বসা হলো না সুনামগঞ্জের দোয়ারাবাজারের যুবক আনসার আলীর। কনের বাড়িতে পৌঁছার আগেই ওসমানীনগরে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আনসার আলীসহ ৬ জন। আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এদের মধ্যে ঘটনাস্থলে ৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা যান। শেরপুর হাইওয়ে পুলিশ, নিহতদের স্বজন এবং দোয়ারাবাজারের স্থানীয় ইউপি সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মুকিরগাঁও গ্রামের জমির আলীর পুত্র বর আনসার আলী (২৭), একই গ্রামের জাকির মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৮), পারভিন আক্তারের শিশু কন্যা ঝুমা আক্তার (৪) এবং মাইক্রোবাস চালক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের আমির আলী (৪০)। একইদিন রাত ৯টার দিকে ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন বরের ভগ্নিপতি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের সমজ আলীর পুত্র মিরাস আলী (৩৫) ও মুকিরগাঁও গ্রামের মৃত ওয়ারিস আলী রবির পুত্র আনফর আলী (৬০)। রাজিব নামে তাদের এক স্বজন হাসপাতালে এ দুই ব্যক্তির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার (২৮ জুলাই) ছিল নিহত আনসার আলীর বিয়ের তারিখ ছিল। সেইসাথে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কনের বাড়ি নোয়াখালী জেলায়। সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নোয়াখালীর দূরত্ব বিশাল হওয়ায় আগের দিন বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বর আনসার আলী। সাথে ছিলেন মামাতো ভাই আনফর আলীসহ আরো কয়েকজন।
দোয়ারাবাজার থেকে সিলেট হয়ে নোয়াখালি যাওয়ার পথেই বিকালে ওসমানীনগর অতিক্রম করার সময় ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর আনসার আলী, আমীর আলী ও মামাতো ভাই আনফর আলীসহ ৬ জন নির্মমভাবে মারা যান।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী দ্রুতগতির টুকরো কাপড় বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৪৩৩) বিপরীতমুখি যাত্রীবাহী মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬) চাপা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোযাত্রী ১ নারী, ১ শিশু ও ২ যুবক মারা যায়। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় আরো ৫ মাইক্রোযাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো ২জনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামে এ হতাহতের খবর পৌঁছলে কান্নার রোল পড়ে। স্বজনরা বৃহস্পতিবার রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed