শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়জুন্নেছা (৫০) নামে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুন্নেছা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৃত ছামির উদ্দিনের স্ত্রী।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে করে কুলাউড়া যাচ্ছিলেন ফয়জুন্নেছা। পথে শায়েস্তাগঞ্জ জংশনে থামলে ফয়জুন্নেছা ট্রেন থেকে নেমে প্লাটফর্মে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed