Main Menu

সিলেটে ককটেল হামলায় পুলিশ কর্মকর্তা আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ককটেল হামলায় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আহত এসআই রায়হান আহমদ দক্ষিণ সুরমার কদমতলী ফাড়িতে কর্মরত রয়েছেন। এসময় তার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমাযুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন এসআই রায়হান। এমন সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, আবু রায়হান ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে এ হামলা হয়। এসময় একটি ককটেল বিস্ফোরিত হয় এছাড়া দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
তিনি জানান হুয়ায়ুন রশীদ চত্বর এলাকায় যাওয়ার পর একদল যুবক মিছিল সহকারে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরনে এসআই রায়হান আহত হন। তবে, কে বা কারা কোন প্রার্থীর পক্ষে মিছিল নিয়ে এসে হামলা করা হয়েছে সে বিষয়টি জানাতে পারেননি ওসি ফজল।

ওসি জানান, আহত আবু রায়হান ওসমানী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাসায় ফিরেছেন।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মো. আজবাহার আলী শেখ জানিয়েছেন, এসআই রায়হান মোটরসাইকেল যোগে রেল ক্রসিং এলাকায় যাওয়ার পর কয়েকজন লোক মিছিল করে এসে তার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কি স্লোগান দিয়ে মিছিল হচ্ছিল তা তিনি জানাতে পারেননি।

Share





Related News

Comments are Closed