কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আক্কাছ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ৫৯৮ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার ৪ টিসহ মোট ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।
জানা যায়, উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৩০টি ভোট কেন্দ্রে জাপা প্রার্থী পান ৭২ হাজার ৬২৮ ভোট এবং নৌকা প্রার্থী পান ৬১ হাজার ৪৬৮ ভোট। অপরদিকে চিলমারী উপজেলার ৪টি ইউনিয়নের ২৯টি ভোট কেন্দ্রে জাপা প্রার্থী পান ৯ হাজার ৯৭০ ভোট এবং নৌকা মার্কার প্রার্থী পান ১৮ হাজার ৪২৭ ভোট।
গত ১১ মে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে ওই আসন শূন্য হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed