বিশ্বনাথে ৪টি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৩টি ফার্মেসী ও ১টি মুদি দোকানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
বুধবার দুপুরে উপজেলার পীরের বাজার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার। এসময় বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে পীরের বাজারে হাসান মিয়ার ফার্মেসীতে ৩ হাজার টাকা, গোলাম শাহরিয়ার শাহিনের ফার্মেসীতে ৩ হাজার, রাজিব মিয়ার ফার্মেসীতে ৫শত টাকা এবং সুস্তী চৌধুরীর মুদি দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed