সিলেটের উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
সেই সাথে অবিলম্বে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও আসন্ন সিসিক নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে হুশিয়ারী দেন।
বুধবার (২৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- ‘আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠাসহ সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা। এর পরিস্থিতি ভাল হবে না। সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয় ঠেকাতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে তাদের দলীয় লাঠিয়াল বাহিনীর মত ব্যবহার করছে। নিরীহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের এবং নেতাকর্মীদের বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানী ও গ্রেফতার সরকারের নীল নকশার নির্বাচনের অংশ। সরকারকে ভুলে গেলে চলবে না এটা সিলেট, গাজীপুর নয়। সিলেটের শহীদ জিয়ার সৈনিকেরা যেমন শান্ত থাকতে পারে, তেমনী প্রয়োজনে জ্বলে উঠতে পারে। সিলেট সিটি নির্বাচন নিয়ে কোন প্রহসনের চেষ্ঠা করা হলে সিলেটবাসীকে সাথে নিয়ে তা প্রতিরোধ করতে আমরা বদ্ধ পরিকর। অবিলম্বে মিথ্যা মামলা পরিহার করুন এবং সিসিক নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরী করুন। অন্যথায় সৃষ্ঠ যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।’
বিবৃতিদাতারা হলেন- সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি আফরোজ মিয়া সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিশ্বনাথ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা সভাপতি সৈয়দ মোতাহির আলী ও সাধারণ সম্পাদক তাজ মো. ফখর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহার, গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুমান উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, জকিগঞ্জ উপজেলা সভাপতি হেলাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক প্রভাষক ফরিদ আহমদ, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, গোলাপগঞ্জ পৌর সভাপতি মশিকুর রহমান মহি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ পৌর সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুর এবং কানাইঘাট পৌর সভাপতি শরীফুল হক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed