Main Menu

জাফলং ইউপিতে বিজয়ী ইব্রাহিম আলী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ইব্রাহিম আলী নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে ইব্রাহিম আলী ঘুড়ি প্রতীক নিয়ে ৪৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী গোপাল শর্মা পেয়েছেন ৪২২ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় নলজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে থানা পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, চলতি বছরের ৫ই এপ্রিল ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য লিটন মিয়ার মৃত্যুর পর সদস্য পদটি শূণ্য হয়।

Share





Related News

Comments are Closed