জাফর ইকবালের উপর হামলায় ৬ জনকে অভিযুক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর গত ৩ মার্চ হামলার ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২৬ জুলাই) আদালতে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ।বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
তিনি বলেন, জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় ৬ জনকে অভিযুক্ত করেছে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অভিযুক্তরা হলেন- অভিযুক্ত ছয়জন হলেন- সুনামগঞ্জের দিরাই থানার কালিয়াকাপনের ফয়জুল হাসান ফয়েজ, তার বন্ধু সুনামগঞ্জের দিরাই থানার উমেদনগর গ্রামের সাদেকুর রহমানের ছেলে সোহাগ মিয়া, ফয়জুলের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মৎ মিনারা বেগম, মামা মো. ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান। এদের সবাই আটক আছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮, ১১, ১২ ও ১৩ ধারায় চার্জশিট দাখিল করা হচ্ছে।
তিনি আরো বলেন, মামলার প্রধান আসামী ফয়জুল হাসান নিজেই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে। ৩/৪ মাস থেকেই সে জাফর ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। আদালতে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথাও স্বীকার করে ফয়জুল।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকালে শাবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘ইইই ফেস্টিভ্যাল’ চলাকালে মঞ্চে বসে থাকা জাফর ইকবালের ওপর হামলা হয়। মাথার পেছনদিকে ও শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয় তাকে। আহত জাফর ইকবালকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
এ ঘটনায় শাবিপ্রবির রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ফয়জুল হাসানকে প্রধান আসামি করে আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ও শিক্ষার্থীরা হামলাকারী ফয়জুল হাসানাকে আটক করেছিলেন। গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ পৃথকভাবে ফয়জুলের বাবা, মা, ভাই, মামা ও বন্ধুকে গ্রেফতার করে রিমাণ্ডে নেয়। রিমাণ্ড শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed