সিসিক নির্বাচন : তিন প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কোতোয়ালি পুলিশের একটি ফোর্সসহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সলমান আহমদকে বড় ব্যানার লাগানোর কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুবিন আহমদকে দেয়ালে পোস্টার সাঁটানোর কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই অভিযোগে মেয়রপ্রার্থী মোয়াজ্জেম হোসেনকে (হাত পাখা) আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া বলেন,‘ ১, ২ ও ৩ নং ওয়ার্ডে গিয়ে তিন প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে এ অভিযান চলমান থাকবে। ধারাবিহকভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed