জামিন পেলেন সিলেট বিএনপির ৫০ নেতাকর্মী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দায়ের করা পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন সিলেট বিএনপি’র ৫০ নেতা-কর্মী।
মঙ্গলবার দুপুরে তারা বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেইনের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানান। আদালত আগামী ৮ আগস্ট পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক ও খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরীসহ ৫০ জন নেতা-কর্মী।
প্রসঙ্গত, দুই কর্মীকে ছাড়িয়ে নিতে গত ২১ জুলাই সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ ঘটনার পর পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শাহপরাণ থানায় বিএনপির ৩৯ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে শাহপরাণ থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়। এছাড়া ২২ জুলাই ভোরে নগরীর কুশিঘাটে বদর উদ্দিন আহমদ কামরানের কার্যালয় পুড়ানোর ঘটনায় শাহপরান থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।
এ দুটি মামলায় এসব নেতা-কর্মী জামিন নেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।
ব্যারিস্টার কাফি ছাড়াও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: জয়নুল আবেদীন ও এডভোকেট জাহাঙ্গীর হোসাইন তাদের পক্ষে জামিন শুনানীতে অংশ নেন।
একইদিন সকালে সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হকের পক্ষে এডভোকেট কাফির করা এক রিটের প্রেক্ষিতে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি নেতা কর্মীদের পুলিশি হয়রানি না করারও নির্দেশ প্রদান করেন হাই কোর্ট।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed