বিশ্বনাথে কারেন্ট জাল জব্দ, জরিমানা আদায়
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৫কেজি কারেন্ট জাল, দুটি বেলজাল জব্দ ও তিন জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন-বেল জাল ব্যবহারকারী উপজেলার আমতৈল গ্রামের মোঃ জহুর আলী ছেলে মোশাহিদ আলী, কারেন্ট জাল ব্যবহারকারী একই গ্রামের মৃত জসিম মিয়ার ছেলে আবু বক্কর, বেলজাল ব্যবহারকারী উপজেলার ধলিপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন উদ্দিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজেস্ট্রিট) অমিতাভ পরাগ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, থানার এসআই মিজানুর রহমান, সাংবাদিক অসিত রঞ্জন দেব। পরে উপজেলা পরিষদ মাঠে অবৈধ কারেন্ট জাল ও বেল জাল পুড়ানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed