ওসির মোবাইল নম্বর ক্লোন করে কাউন্সিলর প্রার্থীদের কাছে চাঁদা দাবি!
বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের মোবাইল নম্বর ক্লোন করে সিটি নির্বাচনে অংশ নেওয়া ওই এলাকার কাউন্সিলর প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওসি হাফিজুর রহমানকে কয়েকজন কাউন্সিলর প্রার্থী বিষয়টি অবগত করার পর তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন।
ওসি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নির্বাচন সতর্কতা: রাজপাড়া থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারকচক্র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কাছে টাকা দাবি করছে। বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। নির্বাচন এলাকার জনসাধারণ ও কাউন্সিলর প্রার্থীদের উক্ত বিষয়ে সতর্ক করা হলো।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, প্রতারক চক্র এই ধরনের কাজ করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, এর আগে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির নম্বর ক্লোন করে একইভাবে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে চাঁদা দাবি করা হয়।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed