Main Menu

সিলেটে মেয়রপ্রার্থী আরিফের ঘনিষ্টজন গুলজার গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর হাওয়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

জুরেজ আবদুল্লাহ গুলজার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সহগ্রহ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৩ জুন বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ২৬ জুন অজ্ঞাতনামা দেড় শতাধিক ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তাঁকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আনোয়ারা জানান, মারামারির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed