Main Menu

কামরানের বিরুদ্ধে আরিফের আরো দুই অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের দু’টি অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৩ জুলাই) আরিফুল হক চৌধুরী স্বাক্ষরিত সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই অভিযোগ দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে , গত ২২ জুলাই সকাল থেকে নগরীতে রিকশায় করে একটি নৌকা’র প্রদর্শনী আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশ্যে নগরীতে বিশাল আকারের কাঠের তৈরী নৌকা নিয়ে সিটি কর্পোরেশন এলাকায় প্রদর্শনী করা স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী গুরুত্বর অপরাধ।
অপর আরো এক অভিযোগে ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী জানান, ২২ জুলাই সন্ধ্যা ৭টা ও ৮টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর কুমারপাড়া ও সুবহানীঘাট পয়েন্টে মূল সড়কের মধ্যে স্ট্রেজ, পেন্ডেল ও মাইক ব্যবহার করে বিশাল জনসভার আয়োজন করে। এতে কুমারপাড়া ও সুবহানীঘাট পয়েন্টে যানজট লেগে জনসাধারনের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন হাসপাতালে রুগী বহনকারী এ্যাম্বুলেন্স। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী রাস্তা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সভা সমাবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী রাত ৮টার মধ্যে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার কথা থাকলেও এ নির্দেশনা অমান্য করছেন তারা। গভীর রাত পর্যন্ত সরকার দলীয় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে এভাবে প্রতিদিন গভীর রাত পর্যন্ত সমাবেশ অনুষ্টিত হলেও আপনাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এদিকে বাগবাড়ী বর্ণমালা চত্তরের উপর আলোকসজ্জা সম্বলিত বিশাল আকারের নৌকা বসানো ছাড়াও নগরীর আনাচে-কানাচে কাভার্ডভ্যানে করে (গাড়ী নং- ঢাকা মেট্রো-ম- ১১-৪৪৩৯) আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে ডিজিটাল প্রচারণা করছে। যা স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন ভঙ্গ করার অপরাধ।

উপরোক্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান আরিফুল হক চৌধুরী।

Share





Related News

Comments are Closed