সুনামগঞ্জে নৌকা ডুবে যুবকের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে বেড়াতে গিয়ে নৌকা ডুবে রাজীব চৌধুরী (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুলাই) বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার মাইজবাড়ি মরা নদীতে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে সফিক মিয়া নামের আরেক যুবক। তিনি শহরের মল্লিকপুরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত আনিস চৌধুরীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজীব চৌধুরী একটি ছোট নৌকা নিয়ে সুরমা নদীতে বেড়াতে যায়। এসময় সঙ্গে ছিল তার বন্ধু শহরের ষোলঘরের মোহাতার আলী সোহাগের ছেলে শফিক মিয়া (২৬)।
বিকেল সাড়ে চারটার দিকে শহরতলির মাইজবাড়ি এলাকায় সুরমা নদী সংলগ্ন মরা নদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়। সাঁতার না জানায় রাজীব চৌধুরী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। নৌকা ডুবিতে আহত হন তার বন্ধু শফিক মিয়া।
স্থানীয়রা আহত সফিককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন, অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন,‘ নৌকা ডুবির খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত যুবককে উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed