২০-২১ জুলাই দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: সাংস্কৃতিকভাবে সচেতন নতুন প্রজন্ম গড়ে তুলতে এবং মানুষের মাঝে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০ ও ২১ জুলাই দেশব্যাপী পালিত হবে দুই দিনের সাংস্কৃতিক উৎসব।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বুধবার (১৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান নূর বলেন, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা তথ্য কার্যালয়ের সহযোগিতা নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রতিটি জেলায় এ উৎসবের আয়োজন করবে।
প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত আয়োজক কমিটির মাধ্যমে উৎসবের সব কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠানো হয়েছে।
স্থানীয় শিল্পী, কবি ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এ উৎসব পালন করা হবে।
সাংস্কৃতিক উৎসবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed