ঢাকা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিল অস্ট্রেলিয়া
বৈশাখী নিউজ ডেস্ক : কানাডা ও ব্রিটেনের পর এবার ঢাকা থেকেও ভিসা সেন্টার সরিয়ে নিলো অস্ট্রেলিয়া সরকার। ঢাকা থেকে ভিসা অফিস সারিয়ে নিয়ে ভারতের নয়া দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। খবর রাইজিংবিডি’র।
বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা থেকে ভারতে স্থানান্তর করার ফলে এখন থেকে নয়া দিল্লির অস্ট্রেলিয়া মিশন বাংলাদেশিদের ভিসা, ইন্টারভিউ এবং কনস্যুলারসংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করবে। ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন মনোনীত ভিএফএস সেন্টার কেবল ভিসা আবেদন গ্রহণ করবে এবং নয়া দিল্লিতে ভিসার ব্যাপারে সিদ্ধান্তের পর পাসপোর্ট ডেলিভারি দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ আঞ্চলিক ভিত্তিতে কয়েকটি দেশের জন্য একটি ভিসা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ব্যয় কমানোর জন্য এমনটা করা হচ্ছে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে যুক্তরাজ্য ও কানাডা থেকে ভিসা সেন্টার সরিয়ে নেয়। এবার বাংলাদেশ থেকে সরে গেল অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed