কমলগঞ্জে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে শ্রীরাম গৌড় (৫০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টায় মিরতিংগা চা বাগানের গৌড় টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।
মিরতিংগা চা বাগান সূত্রে জানা যায়, বাগানের দক্ষিণ ফাঁড়ি বাগানের গৌড় টিলা শ্রমিক বস্তির শ্রীরাম গৌড় বুধবার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টায় একটি বিষধর সাপে ঘরে প্রবেশ করে তাঁকে কামড় দেয়। সাপের কামড়ে তার ঘুম ভেঙ্গে গেলে কিছুক্ষণের মধ্যে তার দেহ নীলাভ হয়ে পড়লে তিনি মারা যান। চা শ্রমিকদের ধারনা কিং কোবরা জাতীয় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
রহিমপুর ইউনিয়নের স্থানীয় মিরতিংগা চা বাগান ওয়ার্ড সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রচণ্ড গরমের কারণে সাপটি চা বাগানের ঝোপ ঝাড় থেকে বের হয়ে লোকালয়ে প্রবেশ করেছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed