জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে উত্তেজিত জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে।
বুধবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ড ৬নং কুপ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহি রতন বিশ্বাস (২৩) জৈন্তাপুর উপজেলার গর্দ্দনা গ্রামের জনি বিশ্বাসের ছেলে।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রতন মোটর সাইকেল নিয়ে সিলেট যাওয়ার পথে হরিপুর নামক স্থানে জাফলং গামী যাত্রীবাহী বাসের (নং-সিলেট জ-১১-০৪৫০) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মাসুক মিয়া উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সুস্ট তদন্তের আশ্বাসে সিলেট-তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed