২ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধের ২ ঘণ্টা পর তা আবার চালু হয়েছে।
বুধবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআইসি) কন্ট্রোল মো. আতাউর রহমান নিশ্চিত করেন।
বরমচাল স্টেশন মাস্টার জানান, বরমচাল থেকে তেলবাহী একটি ট্রেন কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কিছুক্ষণ পর সিংগুর নামক এলাকায় গার্ডব্রেকের সামনের একটি খালি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি দুর্ঘটনাস্থলে ফেলে তেলবাহী ট্রেন কুলাউড়া স্টেশনে আসে। এরপর কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি উদ্ধার করে।
কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম জানান, ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দূর্ঘটনার ফলে ঢাকাগামী আন্ত:নগর পারাবত মাইজগাঁও স্টেশনে এবং সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়ে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed