Main Menu

কামরানের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে গণসংযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে জেলা পরিষদের আওয়ামী সমর্থিত সদস্যরা।

পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের নেতৃত্বে বুধবার সকালে নগরীর বন্দরবাজার, মধুবন সুপার মার্কেট, হাসান মার্কেটসহ পাশ্ববর্তী এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন তারা।

এ সময় জেলা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য মো. মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, নুরুল ইসলাম ইছন, মো. ইমাম উদ্দিন চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, লোকন মিয়া, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, তামান্না আকতার হেনা, সাজনা সুলতানা হক চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুহিবুল হক, নজরুল হোসেন, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উপদেষ্ট আলহাজ¦ মতছির আলী, সেক্রেটারী আব্দুল আহাদ, মনোয়ার হোসেন মনু, লোকমান হোসেন, আলমাছ উদ্দিন, ফরহাদ আহমদ, শাহীন আলী, বদরুল আলম তুহিন, আতাউর রহমান সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে এডভোকেট লুৎফুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা। সিলেট নগরীকে উন্নয়নের নগরী হিসেবে রূপন্তরিত করতে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

Share





Related News

Comments are Closed