Main Menu

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিন’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘সিলেটের মানুষের অভূতপূর্ব ভালোবাসা দেখে অভিভূত। প্রতিটি পাড়া প্রতিটি মহল্লায় জনসমুদ্র প্রমাণ করে আরিফুল হক চৌধুরীকে জনগণ কত ভালোবাসে। স্বত:স্ফূর্তভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। কোনো ষড়যন্ত্র করে বিজয় ঠেকানো যাবে না।’

একটি অবাধ, সুষ্টু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আরিফুল হক চৌধুরীই জনগণের রায়ে সিলেটের কান্ডারী হবে বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে ফের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

বুধবার (১৮ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে পাঠানটুলা পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সবসময় জনগণের কথা চিন্তা করেছি। নগরের উন্নয়নকে নিজের জীবনের অন্যতম মিশন হিসেবে নিয়েছি। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। নগরের উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করতে পিছপা হবো না। আমাকে জুজুর ভয় দেখাবেন না, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্টার মাধ্যমে নগরীর উন্নয়নই লক্ষ্য, সেখানে সকল ষড়যন্ত্র বানের পানিতে ভেসে যাবে।’

গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আসপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা এডভোকেট শাহিনুূর পাশা চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লে, কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, এডভোকেট শের নুর আলী, সৈয়দ তিতুমীর, শামসুল হক নমু, ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজকুর পাভেল, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব খান, সুনামগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি আসম মিসবাহ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সামছুজ্জামান জামান, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবীববুর রহমান হাবীব প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সিলেটের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed