মাধবপুরে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে মারুফ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মারুফ উপজেলার ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুইদিন আগে মারুফ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। বুধবার দুপুরে ছাতিয়াইন এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, ধারণ করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরোনো। অনেকটা পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed