ছাতকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মিসহ আটক ৮
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ওয়ারেন্ট ভূক্ত আসামি ধরতে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাদারাই গ্রামের শাকিল মেম্বারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ১৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ছাতক থানার এসআই মুক্তারের নেতৃত্বে একটি দল উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাদারাই গ্রামে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে একই ইউনিয়নের পাইগাওঁ গ্রামের ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আলীর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পুলিশের উপর হামলা চালায়। এসময় এসআই মুহিবুল ইসলাম এসআই মুক্তার আলী, এএসআই এবায়দুর, কনেস্টেবল শাকিল ও আমিনুলসহ ৫জন আহত হন।
খবর পেয়ে ছাতক থানা থেকে অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে তাৎক্ষনিক ৮ জনকে আটক করেন।
আটককৃতরা হলো, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আলী, ছাত্রলীগ নেতা রুম্মান আহমদ হৃদয়, রাকিব আহমদ, ফয়সল আহমদ, সুমন দেব, হাসান আহমদ, মুক্তার আলী ও চয়ন দেব।
এ ঘটনায় এএসআই মুক্তার আলী বাদী হয়ে ২৪ জনের নামে থানায় মামলা (নং-২৪) দায়ের করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed