Main Menu

সিলেটে প্রহরীকে হাতুড়ি দিয়ে পেঠালো সন্ত্রাসীরা

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরির আম্বরখানার গোল্ডেন টাওয়ারের প্রহরীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ী পিঠিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। ১৬ জুলাই সোমবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। আহত প্রহরীর নাম ফারুক আহমদ (৩৮)। তিনি গোয়াইনঘাট উপজেলার ময়না মিয়ার পুত্র। বর্তমানে আহত ফারুক আহমদ সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সিলেট বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ফারুক আহমদ জানান, গোল্ডেন টাওয়ারের ৫ম তলার ফ্লাট নং (এম) এর বাসিন্দা ফয়ছল আজাদ খান ও তার সহযোগি গোলজার আহমদ রনিসহ আরো ৩/৪ জন আচমকা রাতে গোল্ডেন টাওয়ারের ৩য় তলার গেইটের তালা ভাঙার চেষ্ঠা করলে প্রহরী ফারুক আহমদ বাধাঁ দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে তাকে পিঠিয়ে মারাত্নক আহত করে ফেলে যায়। এ ঘটনাটি গোল্ডেন টাওয়ারের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এসআই আকবর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন বলে জানান। গোল্ডেন টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন কয়েস বলেন, এই সন্ত্রাসীরা প্রায় সময় গোল্ডেন টাওয়ারে এসে অরাজকতা সৃষ্ঠিসহ জোরপূর্বক অবৈধ কার্যকলাপ করে থাকে। ব্যবসায়ী সমিতি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed