বিশ্বনাথে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর মৌজা ও লামাকাজী ইউনিয়নের দত্তপুর মৌজায় পৃথক অভিযানে সরকারি ভূমিতে থাকা দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে ওই অভিযান দুটি পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রকিব, অফিস সহকারী নূরুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (প্রয়াগমহল) খালেদ আহমদ ও ১০ সদস্যের একদল পুলিশ উপস্থিত ছিলেন।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনাগুলো হল- খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের মৃত শাহ জাহানের পুত্র ফখরুল ইসলাম মানিক কর্তৃক ‘২৭নং জেএল, বাওয়ানপুর মৌজার বিএস ০১ খাস খতিয়ানের ১৬৭২নং দাগের নালা শ্রেণীর ভূমির উপর অবৈধ দালান কোঠা নির্মাণ। ফখরুল ইসলাম মানিকের বিরুদ্ধে অবৈধ স্থাপনা নির্মানের জন্য সরকারি উক্ত ভূমিতে থাকা গাছ কাটারও অভিযোগ রয়েছে।
অন্যটি হল লামাকাজী ইউনিয়নের দত্তপুর মৌজায় ‘১৩ ফুট দৈঘ্য ও ১৩ ফুট প্রস্থ’ সরকারি ভূমি দখল করে নির্মানকৃত টিনসেটের ঘর। ডাঃ আবদুল হাই আল-মামুনের দায়েরকৃত ৬/১৭ উচ্ছেদ মামলার আলোকে তা উচ্ছেদ করা হয়।
পৃথক অভিযানে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed