গোলাপগঞ্জে বিধবার ঘর ভাংচুরের ঘটনায় ১৭ জন কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বিধবার বসতঘর ভাংচুর ও লুটপাটের মামলায় ১৭ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশয়াল ১ম আদালতের ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার আসামীরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুরের মৃত ফয়জুর রহমান ফুলু মিয়ার পুত্র আতিকুর রহমান ও জিলু মিয়া, মৃত দছির আলীর পুত্র দিলাল মিয়া ও সাজু মাহমুদ, মৃত সুন্দর আলীর পুত্র শিপু ও আলম মিয়া, মৃত ময়না মিয়ার পুত্র আব্দুল আজিজ, মৃত গণি মিয়ার পুত্র আনু মিয়া, মাসুক মিয়ার পুত্র পাপু,মৃত তোতা মিয়ার পুত্র দারা মিয়া, আনু মিয়ার পুত্র সোহান, আব্দুল কুদ্দুসের পুত্র কাইয়ুম মিয়া, মৃত দুদু মিয়ার পুত্র ললাই মিয়া, মৃত তছির আলীর পুত্র হেলন মিয়া, মৃত রফিক মিয়ার পুত্র আলামিন, মৃত আব্দুর রউফের পুত্র মাহবুব, মৃত দুদু মিয়ার পুত্র আব্দুল কুদ্দুস।
মামলার বিবরনে প্রকাশ, পূর্ব শত্রæতার জের ধরে গত ৬ জুন গভীররাতে গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মরহুম বাবুল মিয়ার বিধবা কন্যা হাছনা বেগমের বাড়িতে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলাকারীরা তালাবদ্ধ বসতঘরের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালপত্র লুটে নেয় এবং পাকা ঘরটি ভেঙ্গে সম্পূর্ন ধ্বংস করে ফেলে। এ সময় বাড়ির মালিক হাছনা বেগম অসুস্থতা জনিত কারণে তার মেয়ের জামাইয়ের বাড়িতে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাড়িঘর হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ির মালিক হাছনা বেগম ২১ জনকে আসামী করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে দ্রæতবিচার আইনে একটি মামলা করলে আদালতের নির্দেশে ১২ জুন মামলাটি রেকর্ডে নেয়া হয়, যা গোলাপগঞ্জ থানার মামলা নং-০৭(৬)১৮)। তদন্ত শেষে ২৩ জুন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এই মামলায় মঙ্গলবার ১৭ জন আসামি আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed