Main Menu

উন্নয়নের স্বার্থে বাস প্রতীককে বিজয়ী করুন: সেলিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন- অতীতে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত করলেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে নগরবাসী কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এবার নগরবাসী পরিবর্তন চাইছে। এই পরিবর্তন হবে উন্নয়নের পক্ষে।

এসময় তিনি আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে উন্নয়ন ও পরিবর্তনের বৃহত্তর স্বার্থে বাস প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল থেকে দিনভর নগরীর আম্বরখানা, চন্দনটুলা ও এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন স্থানে দিনভর পৃথক গণসংযোগ ও মতবিনিময়কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।

এদিকে বাস প্রতীকের সমর্থনে নগরীর শাহী ঈদগাহ, হাজারীবাগ, হুসনাবাদ, সৈয়দপুর হাউস থেকে টিভি গেইট এলাকায় দিনভর পৃথক গণসংযোগ করেন বদরুজ্জামান সেলিমের সহধর্মিনী শামীম জামান হেনা।

গণসংযোগকালে নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বী শোয়েব আহমদ সহ ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed