ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জোহরের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আহমেদ আহসান মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা ও ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদিপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, স্বেচ্ছাসেবকদল নেতা তারাব আলী লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজীব, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা বাইন উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা হৃদয় আহমদ হাবিব, জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, আফজাল হোসেন, শাহিদ আলী, সৈয়দ মিনহাজ, জুনায়েদ আহমদ, সাহেব খান, বাবুল আহমদ, নজরুল ইসলাম, ফয়ছল আহমদ, জহির আলম, এনাম আহমদ রাজ, জাসিম আহমদ রাফি, ফাহিম আহমদ নিলয় প্রমুখ।
Related News
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকারRead More
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশRead More



Comments are Closed