Main Menu

ওসমানীতে কিশোরী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা: এনকে সিনহাকে প্রধান করে৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা: দেবপদ রায়।
গত রবিবার দিবাগত রাত ৩টায় ওসমানী হাসপাতালের ৭নং ওয়ার্ডে পাশবিকতার শিকার হয় রোগির স্বজন এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

অভিযুক্ত মাকামে মাহমুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেলের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী। ৩য় বর্ষে থাকাকালীন সময়েই তিনি বিয়ে করেছেন। তাঁর একটি সন্তানও আছে। তাঁর স্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বিয়ের পর স্ত্রীকে বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে মাদ্রাসায় ভর্তি করেন মাহমুদ।

Share





Related News

Comments are Closed