অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে ছাতকে মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ )প্রতিনিধি : চেলা ও ধলাই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে ছাতকে একতা বালু ব্যবসায়ী ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বালু ব্যবসায়ী ও উত্তোলনকারী শ্রমিকরা।
ছাতকের চেলা ও কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে বালু শ্রমিকরা এ কর্মসূচী পালন করে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ছাতক থানার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বালু উত্তোলকারী শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল শেষে সুরমা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিকরা।
মানববন্ধনে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারন, কোম্পানীগঞ্জে নিজস্ব আইন চলবে না, ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ কর-নয়তো বুকে গুলি কর, বালতি-বেলচা ও টুকরী দিয়ে বালু উত্তোলনের অধিকার চাই, আমার বালু-আমার অধিকার, বালতি-বেলচা, টুকরী যার-বালু উত্তোলনের অধিকার তারসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড বহন করে আন্দোলনকারী শ্রমিকরা।
এদিকে বালু শ্রমিকদের পূর্ব ঘোষিত কর্মসূচী চলাকালে পাথর ব্যবসায়ী মহলের একটি অংশ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের পক্ষে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বালু শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমজোতার মাধ্যমে নিস্পত্তির আশ্বাস দিয়ে উত্তেজিত বালু শ্রমিকদের শান্তনা দেয়ার চেষ্টা করেন সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল দুলন মিয়া, ছাতক থানার ওসি আতিকুর রহমান ও পৌর কাউন্সিলর নওসাদ মিয়া।
এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানারে ছাতক ও কোম্পানীগঞ্জের বালু ব্যবসায়ী, বারকী নৌকা মালিক, বালু উত্তোলনকারী শ্রমিকরা অংশ নেয়। পরে সুরমা মার্কেটের সামনে শ্রমিক নেতা শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ধলাই নদীর বালু মহালের ইজারাদার ইজারার সকল শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। বালতি, বেলচা ও টুকরী দিয়ে বালু উত্তোলন করতে হবে, ড্রেজার বা কোন প্রকার যন্ত্র ব্যবহার করে বালু উত্তোলন করা যাবে না- ইজারায় এমন শর্ত থাকলেও ইজাদাররা শর্ত ভঙ্গ করে অর্ধ শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে খেটে খাওয়া শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে ইজারাদাররা।
বক্তারা বলেন যদি ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হয়, তবে ছাতক-কোম্পানীগঞ্জের বালু শ্রমিকদের নিয়ে আন্দোলনের মাধ্যমে ধলাই নদীর বালু মহাল থেকে ড্রেজার বিতারিত করতে বাধ্য করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক সমছু মিয়া, আলী হোসেন, মঈন উদ্দিন, ছমরু মিয়া, ডালিম মিয়া, সোয়েব হোসেন, খালেদ মিয়া, এখলাছ মিয়া, রহিম উদ্দিন, ফয়ছল আহমদ, হানিফ আলী, দেলোয়ার হোসেন, নিরু বর্ধন, মামুন মিয়া, আলী রাজ, ছাদেক মিয়া প্রমুখ।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed