ওসমানীনগরে বাস উল্টে পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৬ জুলাই) ভোররাত ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- খালেদা বেগম (৬০), মুজিবুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৩৫), মেহেদি হাসান (২২), আবুল মালেক (১০)। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
তামাবিল হাইওয়ের উপ পরিদর্শক মাসুক জানান, এ ঘটনায় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাসটির চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি (চট্র মেট্রো-ব-১১-০১৫৮) চলন্ত অবস্থায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed