ধানের শীষের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি মনোনিত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে সিলেট নগরীতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বাদ আসর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শাহজালাল (রঃ) মাজারের প্রধান ফটক থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে শেষ হয়।
গণসংযোগ শেষে আম্বরখানা পয়েন্টে এক পথসভা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ মাহবুব আহসান, মল্লিক আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, জাবেদ আহমদ জীবন, আলা উদ্দিন মনাই, মোহন আহমদ, লাল মিয়া, তেরাব আলী লিটন, আজিজ খান সজীব, বাইন উদ্দিন, ফারুক আহমদ, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম উজ্জল, সাইফুল হক, শানুর মিয়া, জহুরুল ইসলাম, মেঝ আহমদ, শেখ শরীফ প্রমুখ।
পথসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দকে ফিরে পাওয়া ও নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed