কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে কাতারেই বিশ্বকাপ আসর বসবে, সেটা আগেরই জানা। এবার আগামী আসরের তারিখ চূড়ান্ত করলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল শুক্রবার (১৩ জুলাই) কাতার বিশ্বকাপ আসরের তারিখ চূড়ান্তের এই ঘোষণা দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো।
জুন-জুলাই মাসে বিশ্বকাপের আসর বসলেও, কাতার বিশ্বকাপের সময় পরিবর্তন করেছে ফিফা। ২৮ দিনেই শেষ হবে কাতার বিশ্বকাপ আসর। ২১ নভেম্বর শুরু হয়ে আসর শেষ হবে ১৮ ডিসেম্বর। এই পরিবর্তনের কারণ অবশ্য জানিয়েছে ফিফা, ‘জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়া বেশ গরম থাকে। তাই সময় পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে।’
তবে, এর মধ্যেই কাতার বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছে, বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। যেখানে পুরো স্টেডিয়ামই থাকবে শীতাতপনিয়ন্ত্রিত।
তবে, ৩২টি নাকি ৪৮টি দল অংশ নেবে, সেটা এখনো নিশ্চিত করেনি ফিফা। এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জানান, ’৪৮ দলের অংশগ্রহণের বিষয়টা এখনই বলা যাচ্ছে না। কাতারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তবে ৩২ নাকি ৪৮টি দল থাকবে, তা আলোচনা করে জানানো হবে।’
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed