বড়লেখায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় দ্রুতগামী ট্রাক চাপায় নাজিম মিয়া (৪৫) নামের এক সিএনজি অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে দক্ষিণভাগ ইউনিয়নে সফরপুর ওয়াপদা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক।
ইউপি সদস্য জয়নাল আবেদীন সুনু জানান, দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের ইছবর আলীর পুত্র নাজিম মিয়া, তার স্ত্রী, ভাগনা ও সমন্দিসহ সিএনজি চালিত অটোরিকশাযোগে কুলাউড়ায় নিকট আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে সফরপুর ওয়াপদা নামক স্থানে দ্রুতগামী ট্রাক অটোরিকশার যাত্রী নাজিম মিয়ার মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গেই রাস্তায় লুঠিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তবে সিএনজি অটোরিকশার অন্য যাত্রীগণ অক্ষত আছেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজনের দেয়া তথ্যমতে, মাছ পরিবহনকারী একটি ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed