আরিফের নির্বাচনী কার্যালয়ে মতবিনিময়ে লুনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইলিয়াস পত্নী তাহসীনা রুশদীর লুনা বলেছেন, এটা গাজীপুর কিংবা খুলনা নয়। সিলেট হচ্ছে পূন্যভূমি। এখানে বিএনপি সর্বশক্তি দিয়ে সিলেটের জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শুক্রবার (১৩ জুলাই) রাতে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান কার্যালয়ে জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তাহসীনা রুশদীর লুনা এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা কোন অন্যায়কে প্রশয় দেবো না। যেখানেই অন্যায় হবে সেখানেই বিএনপির সৈনিকরা রুখে দাঁড়াবে। তিনি আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সাহস ও ধৈর্য্যরে সাথে মোকাবেলা করার জন্য পরামর্শ দেন।
মতবিনিময় কালে মেয়র প্রার্থী আরিফুল হক ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানসহ আরও অনেকে। মো; ফরিদ আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোরমান আলী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, সৈয়দ সামছুল হক, লিমন মিয়া, জুমেল ইসলাম জুমেল, মাসুক এলাহী চৌধুরী, মানিক মিয়া, নুরুল ইসলাম বাচ্চু, স্বপন ইসলাম, লিটন আহমদ চৌধুরী, মুক্তার আহমদ, আবদুল গফুর, ওলি আহমদসহ আরও অনেকে।
Related News
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More



Comments are Closed