২০ বছর বয়সেই ১০০ কোটি ডলারের মালিক কাইলি!
বৈশাখী নিউজ ডেস্ক : মার্কিন টিভি তারকা কাইলি জেনার সবচেয়ে কম বয়সী হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে (১০০ কোটি ডলার) নাম লেখাতে যাচ্ছেন। আমেরিকার শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় তিনিই সর্বকনিষ্ঠ সদস্য।
গত বুধবার (১১ জুলাই) ব্যবসা সংক্রান্ত মার্কিন প্রকাশনা ফোর্বস ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হলো।
কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবে দুই বছরেই কাইলি জেনারের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ৯০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৫৬৪ কোটি ৭৭ লাখ টাকা।
জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান পুমা ও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। এছাড়া রিয়েলিটি টিভি তারকা হিসেবেও সম্মানী পেয়েছেন তিনি।
ফোর্বস ম্যাগাজিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে, সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার দৌড়ে আছেন কাইলি জেনার। শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় কাইলি জেনার আছেন ২৭ নম্বরে। ৩২ কোটি ডলার নিয়ে সবার শেষে ৬০তম স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী গায়িকা টেলর সুইফট।
ফোর্বসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে কাইলি জানিয়েছেন, নিজের ঠোঁট নিয়ে শঙ্কা থেকে লিপলাইনারসহ কসমেটিকস ব্যবসায় নেমেছেন তিনি। এই ব্যবসা থেকেই তার আয় হয়েছে ৬৩ কোটি ডলার। চীনে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে।
মাত্র ১০ বছর বয়সে রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান’-এ পরিবারের সঙ্গে অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়ে যান কাইলি।
কাইলিসহ নিজের ছয় মেয়ের ব্যবসার বিপণন ও বিনিয়োগ ব্যবস্থাপনা করে থাকেন তাদের মা ক্রিস জেনার। বিনিময়ে তিনি নেন লাভের ১০ শতাংশ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এখনও মদ্যপানের বয়সও হয়নি কাইলি জেনারের। অবশ্য বয়স কম হলেও তিনি এক সন্তানের মা। তার মেয়ে স্টর্মির বয়স পাঁচ মাস। সূত্র: বিবিসি, রয়টার্স
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed