এবার আরিফের বিরুদ্ধে অভিযোগ কামরানের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি শুক্রবার আঞ্চলিক নির্বাচন কমিশনার বরাবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই হতে শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী একজন মেয়র প্রার্থী তার মাইকিং করার জন্য শুধুমাত্র একটি চোঙ্গার মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপির প্রার্থী তার নির্বাচনী প্রচারণার সিএনজিতে একটি মাইকের পরিবর্তে দুটি মাইক ব্যবহার করছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৮টায় নগরীর মেডিকেল রোড এলাকায় সিএনজি চালিত গাড়িতে দুটি মাইক দেখতে পেয়ে এ অভিযোগ করেন মেয়র প্রার্থী কামরান।
কামরানের পক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর রাম রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ দাখিল করেন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জামান জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ আসছে। অভিযোগ এলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed