শনিবার থেকে হজ ফ্লাইট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে শনিবার।
এ বছর মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।
তাদের মধ্যে ছয় হাজার ৭৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২০ হাজার ব্যক্তি বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল শনিবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে।
বাংলাদেশি হজযাত্রীরা ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাবেন।
শনিবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আর ফিরতি হজ ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জনকে পরিবহন করবে। বাকি ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব যাবেন।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed