‘নির্বাচনী কর্মকর্তাদের ‘অন্যায়’ আচরণে কঠোর ব্যবস্থা’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচন সংশ্লিষ্ট কোন কর্মকর্তার বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ প্রমাণ করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
শুক্রবার বেলা ২টায় সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জামানের সভাপতিত্বে এতে নির্বাচন কমিশনার পোলিং এজেন্টদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলেন। কোন অফিসার অন্যায় করলে প্রমাণসহ আমাদের জানাবেন। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।
সিসিক নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম শুক্রবার দুুপুরে বিমানযোগে সিলেট সফরে আসেন। পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান ছাড়াও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং সহায়ক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। শনিবার বেলা ১১টায় তিনি নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া, রোববার সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউসে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed