কামরানের গণসংযোগে ছাত্রলীগ সেক্রেটারি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে গণ সংযোগে অংশ নিয়েছে ছাত্রলীগ নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে সাথে নিয়ে আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত গণসংযোগ করে কামরান। ছাত্রলীগের একটি দলও এইসময় অংশ নেয়।
এসময় জাকির হোসাইন বলেন, সিলেট সিটি নির্বাচনে আমরা শেখ হাসিনার নৌকার জন্য ভোট চেয়েছি। যেহেতু আমরা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করি তাই ছাত্রলীগের প্রচারণার মূল লক্ষ্য ছিলো তরুণদের কাছে নৌকার জন্য ভোট চাওয়া।
সিলেটে তরুণদের একটি বিশাল অংশ আওয়ামী লীগের প্রতি অনুরাগী বলে এসময় জানিয়েছেন তিনি।
গণসংযোগে বিভিন্ন পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন কামরান।
এসময় তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে। জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করব। তিনি আগামী ৩০ জুলাই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গণসংযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, আব্দুস সাত্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, সদস্য শাহ আলম শাওন, আব্দুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান।
আরও উপস্থিত ছিলেন- এম. এইচ. ইলিয়াছি দিনার, কিশোর জাহান সৌরভ, এম এ খান শাহীন, আব্দুল মতিন, কামাল আহমদ, ওয়েছ খান, শাহীন আহমদ, ইমদাদ হোসেন ইমু, আনিসুজ্জামান আনিস, আনিসুর রহমান তিতাস, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, আব্দুল গফফার মিন্টু, সিদ্দিক মিয়া, রুহুল মালিক ছোটন, আওয়ামীলীগ নেতা বেলাল খান, সাবেক ব্যাংকার কামরান আহমদ কামরান, বখতিয়ার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকির, ইয়াসিন আহমদ, রুপম আহমদ, অমিজিত রায়, মুহিবুর রহমান মুন্না প্রমুখ।
গণসংযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed